তথ্য অনুসন্ধান কেন্দ্র
আমাদের নজরে এসেছে যে কিছু অননুমোদিত ওয়েবসাইট বা পেজ বাংলাদেশ সরকারের অফিশিয়াল সেবা ও তথ্য নকল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সাইবার অপরাধীরা সরকারি পোর্টালের মতো দেখতে হুবহু নকল ওয়েবসাইট তৈরি করে আপনার: ব্যক্তিগত তথ্য, জরুরি নথিপত্র, আইডি-পাসওয়ার্ড এবং ব্যাংকিং বা আর্থিক তথ্য চুরি করতে পারে।
যেকোনো অনলাইন সেবা ব্যবহারের আগে সর্বদা অফিশিয়াল ডোমেইন যাচাই করুন। শুধুমাত্র .gov.bd যুক্ত বিশ্বস্ত সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন।